শিরোনাম
হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

তুহিন হত্যা মামলায় জামিন মঞ্জুর

হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন

বিশেষ প্রতিনিধি।।

ছাত্র জনতার আন্দোলনকালীন গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাধালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ উভয় পক্ষের শুনানি শেষে পুনরায় এজামিন আদেশ মঞ্জুর করেন।

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে কড়া পুলিশি প্রহরায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছান সেলিনা হায়াৎ আইভী। পরে তাকে দ্রুত আদালত কক্ষে নেওয়া হয়।

এ সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক আইনজীবী, গণমাধ্যমকর্মী ও তার সমর্থকেরা উপস্থিত ছিলেন।

শুনানিকালে আইভীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন আদালতে জানান, মামলার তদন্ত শেষে পুলিশ ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে পুলিশ বিস্ফোরকের কোনো আলামত কিংবা ঘটনার সঙ্গে আসামির প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা খুঁজে পায়নি। এছাড়া নোটিশ পাওয়ার পরও মামলার বাদী ও নিহত তুহিনের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে হাজির হননি।

আইনজীবী আরও উল্লেখ করেন, এর আগেও এই মামলায় তার মক্কেল জামিনে ছিলেন। ফলে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ এবং তার ক্লায়েন্টের পুনরায় জামিন মঞ্জুরের জন্য তারা আবেদন জানান।

অন্যদিকে, শুনানিতে জামিনের বিরোধিতা করেন নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন। তিনি আদালতে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের বিরুদ্ধে ‘নারাজি পিটিশন’ জমা দেওয়া হবে।

তবে, আসামিপক্ষের আইনজীবীরা পিপি জাকির হোসেনের কাছে জানতে চান—ঠিক কোন আইনের ভিত্তিতে তিনি নারাজি পিটিশন দেবেন? উভয় পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর পুনরায় জামিনের আবেদন মঞ্জুর করেন।

এরপর আইনি কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় সেলিনা হায়াৎ আইভী উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না।’

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে থাকা অন্য একটি মামলায় হাজিরা দিন ধার্য ছিল।