শিরোনাম
টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন ৭’শ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস, টেকনাফে এসআরবির বিশেষ অভিযানে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে প্রকাশ্যে দুগ্রুপে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ-২ কুষ্টিয়া সীমান্তবর্তী নৌপথে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন ৭’শ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস, টেকনাফে এসআরবির বিশেষ অভিযানে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে প্রকাশ্যে দুগ্রুপে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ-২ কুষ্টিয়া সীমান্তবর্তী নৌপথে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ

মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার পৌরশহরে অবৈধ দখল ও পৌরসভা আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে সাতটি মামলা দায়ের করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে মৌলভীবাজার পৌরশহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় চারটি মামলা দায়ের করে মোট ৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। অভিযানে মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির এর নেতৃত্বে শহরের শমসেরনগর রোড ও পশ্চিম বাজার এলাকায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় তিনটি মামলা দায়ের করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, পৌরশহরের সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ নি*র্বিঘ্ন রাখা এবং পৌর এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে অবৈধ দখল ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...