শিরোনাম
নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১৫৪ ঝিনাইদহে মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলার শিকার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন ৭’শ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১৫৪ ঝিনাইদহে মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলার শিকার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন ৭’শ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস,

নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১৫৪

গ্রেপ্তারকৃতরা। ছবি: সমকালীন কাগজ

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, চোর ও ডাকাতসহ ১৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দিনভর জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

তিনি জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানার নিজ নিজ এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী দুজন, চোর একজন, ডাকাত সাতজন, পরোয়ানাভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ৩জন রয়েছেন।

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ৮জন মাদকসেবী, নিয়মিত মামলার দুই আসামি ও পরোয়ানাভুক্ত দুইজনসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানা, পুলিশ ২ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, ২১০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, ২৮ জন মাদকসেবী, একজন চোর, পরোয়ানাভুক্ত পাঁচজন, নিয়মিত মামলার দুই আসামি ও অন্যান্য আইনে তিনজনসহ ৪২ জনকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা, পুলিশ ১৮ জন মাদকসেবী, দুজন ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত তিনজনসহ ২৩ জনকে গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ ২২ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত চারজনসহ ২৬ জনকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানা পুলিশ দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, পাঁচ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী, ছয়জন ডাকাত, পরোয়ানাভুক্ত চারজন এবং নিয়মিত মামলার দুই আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন সদস্য, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ী, আটজন মাদকসেবী এবং নিয়মিত মামলার পাঁচ আসামিসহ ১৮ জনকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য ও একজন ডাকাতকে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিতভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, ডাকাত, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে।