শিরোনাম
কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার  ১৫৪ জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার ভেড়ামারায় বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতে পিতাকে অর্থদণ্ড সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার  ১৫৪ জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার ভেড়ামারায় বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতে পিতাকে অর্থদণ্ড সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী ৬৮ এসিল্যান্ড প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকার একটি মাঠের রাস্তা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে অন্য কোথাও তাকে হত্যা করে বা কোনো কারণে মারা যাওয়ার পর এখানে ফেলে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় বা তার কোনো স্বজনের সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালের দিকে দৌলতপুর উপজেলার ০৮নং পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ৭ বিলের মাঠের ভেতরের চলাচলের রাস্তা দিয়ে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। পরে রাস্তার পাশে ঝোপঝাড় ও মাটির কাছাকাছি জায়গায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। মুহূর্তেই বিষয়টি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারপাশ ঘিরে রাখে এবং আলামত সুরক্ষার ব্যবস্থা করে। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মৃতদেহটিতে আংশিক পচন ধরেছে এবং এতে ফুলে যাওয়ার লক্ষণ রয়েছে; যা দেখে অনুমান করা হচ্ছে ঘটনার দুই থেকে তিন দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ডিউটি অফিসার ও তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের বিশেষ ইউনিট সিআইডি (CID) এবং পিবিআই (PBI)-এর ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তা ও ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে নিহতের প্রকৃত পরিচয় জানা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মোঃ খালেদুর রহমান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু বা হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশি তদন্ত অব্যাহত আছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...