শিরোনাম
সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল

কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার মিরপুরে দুই দিন বয়সী নবজাতক ছেলেকে ৩০ হাজার টাকায় বিক্রি করে বেশি দামে অন্যত্র বিক্রির পরিকল্পনায় নিখোঁজের নাটক সাজানোর অভিযোগ উঠেছে তার বাবা মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে থানায় সন্তান নিখোঁজের অভিযোগ করেন আলাউদ্দিন। পরে পরিবারের সদস্যদের কথাবার্তায় অসংগতি পেয়ে জিজ্ঞাসাবাদে নবজাতক বিক্রির বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে পুলিশ ।

ওই দিন রাতে অভিযোগের ছয় ঘণ্টার মধ্যে উপজেলার নওদা খাদিমপুর গ্রামে পল্লিচিকিৎসক আনিসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, আলাউদ্দিন, তার স্ত্রী সিমা খাতুন ও পরিবারের কয়েকজন সদস্যের সংশ্লিষ্টতায় ৩০ হাজার টাকায় শিশুটিকে আনিসের কাছে দেওয়া হয়। পরে শিশুটির দুই ফুফু তাকে প্রায় দুই লাখ টাকায় অন্যত্র বিক্রি করা সম্ভব বলে জানালে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিখোঁজের নাটক সাজানো হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তবে আনিসের দাবি, নিঃসন্তান হওয়ায় শিশুটিকে লালন-পালনের উদ্দেশ্যে নিয়েছিলেন তিনি।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা নবজাতককে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে৷

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...