সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং সেবা ও সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর উদ্যোগে এক আর্থিক সাক্ষরতা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) বিকালে উপজেলার আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সেমিনার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কমল চন্দ্র এবং বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী।
সেমিনারে ব্যাংকের আর্থিক বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন আইএফআইসি ব্যাংকের হাতীবান্ধা উপ-শাখার ইনচার্জ রাশেদুল কবির মন্ডল এবং অপারেশন ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান মুরাদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং চ্যানেলের আওতাভুক্ত করা এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরু থেকেই আর্থিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ছোট বয়স থেকেই ক্ষুদ্র সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে তা ভবিষ্যতে উচ্চশিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা করবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক সবসময় তাদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.