শিরোনাম
মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ১০ প্রশিক্ষণার্থী পেলেন চাষের উপকরণ দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার  ১৫৪ জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ১০ প্রশিক্ষণার্থী পেলেন চাষের উপকরণ দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার  ১৫৪ জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসায় ব্যয় ৩৮৭ কোটি মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বিকল ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার

সরকার তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আন্তরিক

মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ১০ প্রশিক্ষণার্থী পেলেন চাষের উপকরণ

বিশেষ প্রতিবেদক।।

অল্প জায়গা ও স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় আয়োজিত ০৫ দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের দুইটি ব্যাচে মোট ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণকে বাস্তব উদ্যোগে রূপ দিতে প্রতি ব্যাচের শীর্ষ ৫ জন করে মোট ১০ জন প্রশিক্ষণার্থীকে মাশরুম চাষের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাশরুম চাষের আধুনিক ও ব্যবহারিক পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অল্প জায়গায় ও তুলনামূলক কম খরচে মাশরুম উৎপাদন সম্ভব হওয়ায় এটি বেকার ও কর্মপ্রত্যাশীদের জন্য আত্মকর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ও আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

জেলা প্রশাসক(ডিসি) মো. রায়হান কবির প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে মাশরুম চাষকে আয়মুখী উদ্যোগে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মাশরুম চাষের মতো স্বল্প পুঁজি, স্বল্প জায়গা ও জলবায়ু সহনশীল উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন উদ্যোক্তা সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।