শিরোনাম
টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় বাসচাপায় এক নারী নিহত, আহত-২ মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ১০ প্রশিক্ষণার্থী পেলেন চাষের উপকরণ দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার  টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় বাসচাপায় এক নারী নিহত, আহত-২ মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ১০ প্রশিক্ষণার্থী পেলেন চাষের উপকরণ দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার 

মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।

 

মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ দু’জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ি। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার একই ব্যক্তির ছেলে জাহিদুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাকটি আটক করা হয়।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালক ও হেলপারের সিটের পেছনে রাখা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

উদ্ধার করা মদে বিভিন্ন রকমের নামে ৮০ টি বোতল রয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজসে বিক্রির উদ্দেশ্যে এসব বিদেশি মদের চালান ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
০১৭৪৫৯৩৯৪৪৮

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...