শিরোনাম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদকসহ পণ্য জব্দ ভেড়ামারায় দশম শ্রেণির মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রহস্যজনক কারনে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না’গঞ্জে শারীরিক প্রতিবন্ধী আল আমিনের পাশে মানবিক ইউএনও ফয়েজ টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় বাসচাপায় এক নারী নিহত, আহত-২ মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ১০ প্রশিক্ষণার্থী পেলেন চাষের উপকরণ দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদকসহ পণ্য জব্দ ভেড়ামারায় দশম শ্রেণির মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রহস্যজনক কারনে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না’গঞ্জে শারীরিক প্রতিবন্ধী আল আমিনের পাশে মানবিক ইউএনও ফয়েজ টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় বাসচাপায় এক নারী নিহত, আহত-২ মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ১০ প্রশিক্ষণার্থী পেলেন চাষের উপকরণ দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প

ভেড়ামারায় দশম শ্রেণির মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার ভেড়ামারায় সাদিয়া খাতুন (১৬) নামে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মেঘনাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাদিয়া খাতুন ওই এলাকার বাসিন্দা ইয়ানুর রহমানের মেয়ে এবং বাহাদুরপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, বেশ কিছুদিন ধরে একই এলাকার আসিফ নামের এক তরুণের সঙ্গে সাদিয়ার সম্পর্ক ছিল। পারিবারিকভাবে তাদের বিয়ের বিষয়টি একপ্রকার চূড়ান্ত হয়েছিল। এমনকি আসিফের পরিবারের পক্ষ থেকে সাদিয়াকে আংটি ও নাকফুলও পরানো হয়েছিল।

তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে সাদিয়ার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। আসিফ জানান, মৃত্যুর আগের রাতে সাদিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল এবং ইমুতেও চ্যাটিং হয়েছিল। তার ভাষ্য, তিনি আরও এক থেকে দুই মাস পর বিয়ে করতে চেয়েছিলেন। তবে সাদিয়া দ্রুত বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।

সাদিয়ার বাবা ইয়ানুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাদিয়াকে দেখতে পান তারা।

খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...