শিরোনাম
নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার হচ্ছেন সিনিয়র সহকারী কমিশনার  টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ আটক-১ ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদকসহ পণ্য জব্দ ভেড়ামারায় দশম শ্রেণির মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রহস্যজনক কারনে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না’গঞ্জে শারীরিক প্রতিবন্ধী আল আমিনের পাশে মানবিক ইউএনও ফয়েজ টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় বাসচাপায় এক নারী নিহত, আহত-২ নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার হচ্ছেন সিনিয়র সহকারী কমিশনার  টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ আটক-১ ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদকসহ পণ্য জব্দ ভেড়ামারায় দশম শ্রেণির মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রহস্যজনক কারনে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না’গঞ্জে শারীরিক প্রতিবন্ধী আল আমিনের পাশে মানবিক ইউএনও ফয়েজ টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় বাসচাপায় এক নারী নিহত, আহত-২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক পদায়ন প্রক্রিয়া এটি

নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার হচ্ছেন সিনিয়র সহকারী কমিশনার 

 

 

বিশেষ প্রতিনিধি।।

 

সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন পেতে যাচ্ছে প্রশাসন ক্যাডারের ৫৫ জন কর্মকর্তা। তাদের নারায়ণগঞ্জ সদরের দায়িত্বরত সাদিয়া আক্তারের নাম রয়েছে।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫৫ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। পদায়নকৃত এসকল কর্মকর্তারা দেশের বিভিন্ন উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এখন তাদেরকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের আদেশ জারি করা হবে।

এই তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জ সদরে দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার (১৯১৫৫)। প্রজ্ঞাপনে।বলা হয়েছে তাকেও এসিল্যান্ড পদ থেকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।তবে তার বদলিতে নারায়ণগঞ্জ সদরের জনগণ অত্যন্ত খুশি হয়েছে বলে জানা যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি একটি নিয়মিত প্রশাসনিক পদায়ন প্রক্রিয়া।মূলত এসিল্যান্ড হিসেবে নির্দিষ্ট মেয়াদে দেয়া দায়িত্ব পূর্ণ হওয়ায় তাদেরকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হচ্ছে।