শিরোনাম
নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১৫৪ ঝিনাইদহে মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলার শিকার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন ৭’শ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস, নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১৫৪ ঝিনাইদহে মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলার শিকার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন ৭’শ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস,

পূর্ব শত্রুরার জেরে পরিকল্পিত হামলা

নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলার শিকার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লার দেউলপাড়াস্থ খোদাইবাড়ী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৬৭ বছরের এক বৃদ্ধকে শিবিরকর্মীর পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রে আঘাতে রক্তাক্ত হামলা করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার(১০ অক্টোবর) বেলা ১টার দিকে এ হামলার শিকার হন ৬৭ বছর বয়সী বৃদ্ধ আশরাফ উদ্দিন। এময় তার উপর পরিকল্পিত হামলাসহ ধারালো অস্ত্রে আঘাতে রক্তাক্ত জখম করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

সূত্রে জানা গেছে,  আহত বৃদ্ধের নাম আশরাফ উদ্দিন মিয়া(৬৭)। পূর্ব শত্রুরার জেরে তার ওপর উপরর্যপরি হামলা চালিয়ে মারধর করার একপর্যায়ে হত্যা চেষ্টার উদ্দেশ্যে ধারাল অস্ত্রের আঘাতে মুখ মন্ডলসহ মাথার বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে আঘাত করার ঘটনা ঘটেছে।

অপরদিকে, হামলাকারী একই এলাকার শাহিন মিয়া(৪৩) পিতা- আলাউদ্দিন মিয়া, সাং -দেউলপাড়াস্থ। এলাকায় শিবির কর্মী হিসেবে খ্যাত।

সরেজমিনে গিয়ে স্থানীয়-প্রত্যক্ষদর্শী ও অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১টার দিকে বৃদ্ধ আশরাফ উদ্দিন প্রতিদিনের ন্যায় নিজ বাড়ির গলির মূখ পরিস্কারের করতে ঝাড়ু দিচ্ছিলেন।

এসময় শিবিরকর্মী সন্ত্রাসী পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঝগড়া সৃষ্টির চেষ্টায় ইচ্ছেকৃতভাবে তার ঝাড়ু ময়লা শরীর লাগার অজুজাতেই ঘটনার সূত্রপাত ঘটায় বলে বৃদ্ধ আশরাফ উদ্দিন অভিযোগ করেন।

সন্ত্রাসী শাহীনের সাথে ভিকটিমের বাকবিতন্ডার এক পর্যায়ে তার উপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্য মারধর করে নীলা ফুলা যখমসহ ধারালো ছুরি দিয়ে মাথার বিভিন্ন স্থানে আঘাত করতে থাকলে বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়লে, তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসী শাহীন পালিয়ে যায়।

পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩’শ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। এ ঘটনা খবর পেয়ে আহত বৃদ্ধের বড় ছেলে জাফর ইকবাল,(জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত) এবং ছোট ছেলে উজ্জ্বল মিয়া কর্মস্থল থেকে ছুটে এসে, বৃদ্ধ পিতাকে চিকিৎসা শেষে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলার রুজু করার সাপেক্ষে অভিযোগ দায়ের করে। তদন্ত শেষে মামলা রজু করা হবে সে আঙ্গিকে।

পরবর্তীতে, ঘটনার পরপরই আহত বৃদ্ধ আশরাফ উদ্দিনকে নিয়ে তার ছেলেরা জেলার পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদীর সাথে স্ব শরীরে উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন এবং তিনি আহত বৃদ্ধের অবস্থা দেখে ও বিস্তারিত শুনে বিবেচনা পূর্ব প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিকটস্থ ফতুল্লা মডেল থানায় অফিসারদের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এ ঘটনায় বৃদ্ধের ছোট ছেলে উজ্জ্বল মিয়া বলেন, আমার বৃদ্ধ পিতাকে একা পেয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ত্রাসী শাহীন হামলা চালিয়ে মারধর সহ ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে। ঘটনার সময় আমরা সকলেই প্রতিদিনের কর্মস্থলে ছিলাম। আমার বৃদ্ধ পিতাকে স্থানীয়দের সহয়তায় চিকিৎসা শেষে একটি অভিযোগ দায়ের করি, আমি এর সুষ্ঠ বিচার দাবিসহ সন্ত্রাসী শাহীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোড়ালো দাবি জানাচ্ছি। তার বড় ছেলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একই দাবি জানিয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলম বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি, অভিযোগ সূত্রে জেনেছি আশরাফ উদ্দিন নামে একজন বৃদ্ধকে বেদম মারধরসহ ধারালো ছুরি দিয়ে হামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজন তদন্তকারী কর্মকর্তা এসআই,কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তদন্ত শেষে ঘটনার সত্যতার প্রমান ও আলামতের সাপেক্ষে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

এদিকে, ঘটনাস্থলে যাওয়া তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রায়হান বলেন, আমরা খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি মহোদয়ের নির্দেশক্রমে দ্রুততম সময়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে হামলার ঘটনার সত্যতা পেয়েছি, এলাকাবাসীও এ বিষয় তথ্য নিশ্চিত করেছে, হামলাকারী শাহীন মিয়াকে তল্লাশি করেও পাওয়া যায়নি, হামলাকারী পালিয়ে গেছে।

এ ঘটনায় বৃদ্ধ আশরাফ উদ্দিনকে উপর্যপরি হামলা করে পিটিয়ে ও ধারালো অস্ত্রে আঘাতে রক্তাক্ত আহত করার প্রমান মিলেছে। হামলাকারীর বিরুদ্ধে ওসি মহোদয়ের পরামর্শক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।পাশাপাশি আইনের আওতায় আনা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...