শিরোনাম
টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন ৭’শ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস, টেকনাফে এসআরবির বিশেষ অভিযানে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে প্রকাশ্যে দুগ্রুপে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ-২ কুষ্টিয়া সীমান্তবর্তী নৌপথে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন ৭’শ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস, টেকনাফে এসআরবির বিশেষ অভিযানে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে প্রকাশ্যে দুগ্রুপে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ-২ কুষ্টিয়া সীমান্তবর্তী নৌপথে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ

টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে তিন মামলার ওয়ারেন্টভুক্ত ‘কানকাটা ইসমাইল’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন। একই সঙ্গে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় যৌথ অভিযান চালিয়ে অপহৃত চার তরুণকে উদ্ধার করেছে এপিবিএন ও পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
৫ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পসংলগ্ন বক্কর মেম্বার রাস্তার মাথায় অভিযান চালায় নয়াপাড়া এপিবিএনের একটি বিশেষ দল। এ সময় একটি মোটরসাইকেল থেকে ইসমাইল ওরফে ‘কানকাটা ইসমাইল’ (৩৯), এখলাছ মিয়া (২৮) ও ওসমান সরোয়ার (২৩)কে আটক করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
এপিবিএন জানায়, ইসমাইল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা এবং তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও মারামারিসহ তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্য দুই আটক ব্যক্তির বিরুদ্ধেও উখিয়া থানায় পৃথক মামলা রয়েছে। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ৬ অক্টোবর দুপুরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের মৌসুমী গেইটসংলগ্ন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত চার তরুণকে উদ্ধার করা হয়।
১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হওয়া চারজন হলেন-হেলাল উদ্দিন (২১), মো. ইউনুস (২১), জসিম উদ্দিন (২১) ও খায়রুল আমিন (২১)। তারা সবাই হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযানের সময় অপহরণকারী চক্রের সদস্য হিসেবে সন্দেহে মো. তারেক (২৩) নামে হ্নীলার ৯ নম্বর ওয়ার্ডের এক যুবককে আটক করা হয়।
এপিবিএনের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর দুপুরে নয়াপাড়া ক্যাম্প এলাকায় অপহরণকারী চক্রের সদস্যদের অবস্থানের খবর পেয়ে দুটি যৌথ টিম অভিযান চালায়। পরে উদ্ধার চার ভিকটিম ও আটক তারেককে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ দুই ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পের সাধারণ ডায়েরিতে পৃথকভাবে তথ্য লিপিবদ্ধ করা হয়েছে।