প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৭:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি টেকনাফ মডেল থানা এবং থানাধীন তিনটি পুলিশ স্থাপনা আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শন করা স্থাপনাগুলো হলো-বাহারছড়া তদন্ত কেন্দ্র, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও শাহপরীরদ্বীপ পুলিশ ক্যাম্প।
এ সময় কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবা, উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম এবং ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি পুলিশ স্থাপনাগুলোর অফিসকক্ষ ও আঙিনা পরিদর্শন করে সার্বিক পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পেশাদারত্ব, শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জনপদ টেকনাফে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়েও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
টেকনাফ মডেল থানা পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা দিতে একটি ফলজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।
সংশ্লিষ্ট পুলিশ স্থাপনাগুলোর কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা এবং দায়িত্বশীল পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ আকস্মিক পরিদর্শন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.