শিরোনাম
কঠোর নিরাপত্তায় ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে গলাচিপায় পুলিশ ফাঁড়ির দাবীতে নারায়ণগঞ্জ নাগরিক শক্তির সংবাদ সন্মেলন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার হচ্ছেন সিনিয়র সহকারী কমিশনার  টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ আটক-১ ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদকসহ পণ্য জব্দ ভেড়ামারায় দশম শ্রেণির মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রহস্যজনক কারনে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কঠোর নিরাপত্তায় ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে গলাচিপায় পুলিশ ফাঁড়ির দাবীতে নারায়ণগঞ্জ নাগরিক শক্তির সংবাদ সন্মেলন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার মৌলভীবাজারে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার হচ্ছেন সিনিয়র সহকারী কমিশনার  টেকনাফে বিজিবির অভিযানে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ আটক-১ ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় মাদকসহ পণ্য জব্দ ভেড়ামারায় দশম শ্রেণির মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রহস্যজনক কারনে কমেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ

গলাচিপায় পুলিশ ফাঁড়ির দাবীতে নারায়ণগঞ্জ নাগরিক শক্তির সংবাদ সন্মেলন

নিজস্ব সংবাদদাতা:
নগরীর গলাচিপা ছাড়া অন্যান্য এলাকার অপরাধ নির্মূলে জরুরী প্রয়োজন রুপা’র বাড়িতে পুলিশ ফাঁড়ির। এ দাবী রাখার পাশাপাশী ভিষণ, লক্ষ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে সংবাদ সন্মেলনের আয়োজন করেছে নাগরিক শক্তি নারায়ণগঞ্জ (NSN)।
শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের হলরুমে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
নাগরিক শক্তি নারায়ণগঞ্জ (NSN) এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল হুমায়ুন কবির রিপন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ সন্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্যে বলেন- গত ১৫ জুন ২০২৬ সালে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নাগরিক শক্তি নারায়ণগঞ্জ এর আত্নপ্রকাশ হয়। সংগঠনটির মূল লক্ষ্য হলো- সমাজ থেকে মাদক, সন্ত্রাস, সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আইনসম্মত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। একই সঙ্গে বিপদগামী মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ সৃষ্টি করা। এ-ই লক্ষ্যে গলাচিপা ও কলেজ রোড এলাকায় প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প বাস্তবায়নে চলমান রয়েছে। পরবর্তীতে নারায়ণগঞ্জ শহরের অন্যান্য এলাকা চিহ্নিত করে, কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান।
তিনি আরও বলেন- শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে, মাদকের দীর্ঘ দিনের সমস্যা সমাধান সম্ভব নয়। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশী পরিবার, সমাজ, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং তরুণ প্রজন্ম সকলকে সমন্বিত কাজ করতে হবে। তবে মাদকাসক্ত ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের শুধু প্রতিরোধ নয়, চাই পুনর্বাসন। আমরা চাই মাদকে আক্রান্ত বা মাদকের সঙ্গে জড়িয়ে পড়া অধিকাংশ মানুষ মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। কেউ ভুল করলে আমরা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাইনা। সে চাইলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া আমাদের মানবিক দায়িত্বের অংশ বলে আমরা মনে করি। তবে কোন অপরাধী সংশোধন না হয়ে অপরাধ গোপন রেখে, আমাদের সংগঠনে থাকতে চাইলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নিবো। কোনোভাবেই তাকে আশ্রয় দেয়া হবেনা। আমরা মানুষকে সংশোধনের সুযোগ দিতে চাই, তবে অপরাধকে নয়।
সামাজিক বিভিন্ন অবক্ষয় প্রতিরোধ ও নাগরিক সমাজের জন্য বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজে সংগঠনটি কি ধরনের ভূমিকা পালন করে আসছেন এবং পালন করবেন, তা নিয়ে উপস্থিত নাগরিক শক্তি নারায়ণগঞ্জ এর  নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ও-ই সংগঠনটির উপদেষ্টা নাসির উদ্দীন মন্টু, সদস্য সচিব আহসান খান বিপুল, সমন্বয়ক আনোয়ার হোসেন আনু, আরাফাত আহম্মেদ রাজিব, মাসুদ কবীর খোকন। তারা সকলেই বলেন- আমরা  সবাই মিলে সুন্দর একটি নারায়ণগঞ্জ গড়তে চাই। তার জন্য চাই সকলের সহযোগিতা। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা পেলেই, আমরা আমাদের লক্ষষ স্থলে পৌঁছাতে পারবো বলে আমরা আশাবাদী।
উক্ত সংবাদ সম্মেলনে ও-ই সংগঠনের সমন্বয়কদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন- লিটন চন্ত্র, আলমগীর আজিজ ইমন, আরাফাত হোসেন, মোজাম্মেল হক লিটন, সাগর আহমেদ, বাবুল হোসেন প্রমূখ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...