শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

দেশের সব ধরনের মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সব মোটরযান মালিককে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে শর্তানুযায়ী নম্বরপ্লেট প্রদর্শনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সম্প্রতি বিআরটিএ সদর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের পেছনে সরকারি ডিজিটাল নম্বরপ্লেট প্রদর্শনের পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখার সুনির্দিষ্ট আইনি বিধান রয়েছে। সেই বিধান কঠোরভাবে কার্যকর করার অংশ হিসেবে মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটার শ্রেণির মোটরসাইকেলের ক্ষেত্রে সামনের অংশে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট স্থাপন করতে হবে। আর স্কুটার ব্যতীত সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের মাপ হতে হবে ২৮৫ মিলিমিটার দৈর্ঘ্য ও ৫০ মিলিমিটার প্রস্থ। উভয় শ্রেণির প্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

প্লেটের উপকরণ ও নকশা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে। প্লেটের ওপর কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না; সাদা বা প্রাকৃতিক ধাতব পটভূমির ওপর কালো রঙে সুস্পষ্টভাবে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ ফরম্যাট উল্লেখ করে বিআরটিএ জানিয়েছে, মূল নিবন্ধন নম্বরের যথাযথ অনুলিপিই সামনে দৃশ্যমান রাখতে হবে।

সড়কে শৃঙ্খলা ফেরানো এবং নজরদারি জোরদারের অংশ হিসেবে বিআরটিএ স্পষ্ট জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব মোটরসাইকেল মালিককে নিজ দায়িত্বে এ শর্ত পূরণ করতে হবে, অন্যথায় সড়ক পরিবহন আইনের আওতায় কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...