শিরোনাম
বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি

বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।

 

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরিয়ে এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক নতুন ইতিহাসের খাতায় নাম লিখিয়েছেন মৌলভীবাজারের নারী ছেঁড়া শিকড় যুক্ত ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খাঁন।

আগামী সপ্তাহে ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া বিশ্বখ্যাত মর্যাদাপূর্ণ কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। প্রবাসের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জন্মভূমির নাম এভাবে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ায় উচ্ছ্বসিত গোটা মৌলভীবাজারসহ পুরো দেশ জুড়ে উচ্চতায় চরম শিখরে।

আনিসার পৈতৃক বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পারি জমান একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। প্রবাসে বেড়ে উঠলেও নিজের পরিবার ও শেকড়ের টানে আনিসার যোগাযোগ ছিল অবিচ্ছিন্ন।

লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা নেওয়া আনিসা বহুমুখী মেধার স্বাক্ষর রেখেছেন। পেশায় তিনি একজন কনসালট্যান্ট এবং সফল ফুড উদ্যোক্তা হিসেবে জনপ্রিয় ব্র্যান্ড “বোম্বে পিৎজা”-এর প্রতিষ্ঠা করেন। এছাড়া বিবিসি ওয়ানের বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালিস্ট ও রানারআপ হয়ে যুক্তরাজ্যজুড়ে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেন তিনি।

২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম কাবাডি খেলার সঙ্গে পরিচয় হয় আনিসার। পেশাগত নানান ব্যস্ততা ও কন্টাক্ট স্পোর্টসের কঠিন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও খেলাটির প্রতি গভীর প্যাশন ধরে রাখেন তিনি। দীর্ঘদিনের অনুশীলন ও নিষ্ঠার মাধ্যমে আজ জাতীয় দলের অধিনায়কত্বের স্বীকৃতি অর্জন করেছেন তিনি। আহমেদাবাদে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের হয়ে নেতৃত্ব দেওয়ার এই ঐতিহাসিক অর্জন প্রবাসী বাঙালি এবং বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে আরো ও আরেকবার উজ্জ্বল করল আনিসা।