শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি।।

 

নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত এক তরুণীর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে ভূইগড় সোনালী মার্কেটসংলগ্ন এলাকা থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণীর আনুমানিক বয়স ২০ থেকে ২২ বছর। তাঁর পরনে সালোয়ার-কামিজ ছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাস্তার পাশের ঝোপে একটি বস্তা পাওয়া যায়। বস্তা খুলে অজ্ঞাত তরুণীর হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান তাঁরা।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তায় ভরে রাতের কোনো একসময় ওই স্থানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

এসআই মিলন ফকির আরও জানান, নিহত তরুণীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে ফতুল্লা মডেল পুলিশ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...