বিশেষ প্রতিবেদক।।
শারীরিক প্রতিবন্ধী এ অসহায় যুবক অটোরিকশা চালিয়ে সংসার চালানো আল আমিনের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনে দায়িত্বরত মানবিক কর্মকর্তা ইউএনও। একমাত্র সম্ভল অটোরিকশার নষ্ট ব্যাটারি পরিবর্তনের জন্য তাকে আর্থিক সহায়তা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আল আমিনের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া ইউএনও।
প্রসঙ্গত উল্লেখ্য যে, শারীরিক প্রতিবন্ধী আল আমিন অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। তার জীবিকার প্রধান বাহনটি অটোরিকশার কয়েকদিন আগে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় গাড়ি চালানো বন্ধ হয়ে যায়। অটোরিকশাটি পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হওয়ায় তার আয় বন্ধ হয়ে পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি।
বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন তার পরিবারের জীবিকা নির্বাহের ব্যায় বহন করতে তাকে এক সেট নতুন ব্যাটারি কেনার জন্য আর্থিক সহায়তা বাবদ অর্থ অনুদান দেওয়ার উদ্যোগ নেন। এবং অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাড়ান।
সহায়তা প্রদানকালে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘সরকার সবসময় অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে আছে। আল আমিন একজন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজ প্রচেষ্টায় পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন, যা আমার হৃদয় ছুয়েছে এবং প্রশংসনীয়। তার এই পরিশ্রমকে উৎসাহিত করতে সম্মান জানিয়ে এবং পরিবারটির কষ্ট লাগবে ক্ষুদ্র প্রচেষ্টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই এই আর্থিক সহযোগিতা। আমরা চাই, কেউ যেন জীবিকার অভাবে পিছিয়ে না পড়ে।’ এমন কি ভিক্ষাভিত্তি গ্রহণ না করে।
সহায়তা পেয়ে শারীরিক প্রতিবন্ধী আল আমিন বলেন, বেশ ‘কয়েকদিন ধরে গাড়ি চালাতে না পেরে খুব কষ্টে ছিলাম। পরিবার নিয়ে না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছিল। মানবিক ইউএনও স্যার আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তার ভালো করুক। তার দেয়া এই টাকা দিয়ে ব্যাটারি কিনে আবার গাড়ি চালাতে পারব।’ এবং পরিবারের মূখে দুমুঠো ভাত যোগাতে পারব। আমি তার জন্য দোয়া ও সাফল্য কামনা করছি।