শিরোনাম
নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২ নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় টেকনাফের তিন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান, সাজা পেলেন ৪ জন সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত নিয়ে আলোচনা, সিদ্ধান্ত আসতে পারে শিগ্রই হাজিরা শেষে আদালত থেকে বেরিয়ে সাবেক মেয়র আইভী যা বললেন টেকনাফে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মাস্টার জাহিদ হোসেনের দাফন সম্পন্ন দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গু/লি/তে চিহ্নিত শীর্ষ স/ন্ত্রা/সী সাহেব আলী নিহত সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-১২

তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ

 

ছবি: ফেসবুকে প্রচারিত ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডিজিটাল ডেস্ক।।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল, এক বয়স্ক ব্যক্তি কান ধরে আছেন এবং এক যুবক রাস্তায় তাকে চর থাপ্পড় সহ মারধর করছেন এমন একটি ভিডিও ভাইরাল।

ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, বয়স্ক ব্যক্তিটির ওপর ‘মব’ করা হয়েছে। আবার একই ভিডিও যুক্ত করে ‘আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির’ কথাও বলা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দাবিগুলোর সাথে বাস্তবতা ভিন্ন।

ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, মারধরের শিকার বয়স্ক ব্যক্তি ২৮ বছর বয়সী এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেন। এটি নিয়ে রাস্তায় হট্টগোল শুরু হলে কয়েকজন পথচারী ওই ব্যক্তিকে মারধর করেন। ওই তরুণীও প্রতিবাদ করতে থাকেন।

কিন্তু, সব ছাপিয়ে আলোচনায় আসে এক যুবকের মারধরের বিষয়। আইন হাতে তুলে নেওয়ায় ওই যুবককে এখন খুঁজছে পুলিশ। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত বয়স্ক ব্যক্তির এক মাসের সাজা হয়েছে।

ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ঘটনাটি ‘বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট’-এর আশপাশে।

এই সূত্র ধরে অনুসন্ধানে স্থানটির জিও লোকেশন খুঁজে বের করে কালবেলা। জিও লোকেশন সূত্রে জানা যায়, ঘটনাটি সাতমসজিদ রোডের ধানমন্ডি ২৭ ট্রাফিক পুলিশ বক্সের পাশের ঘটনা।

এরপর, ঘটনাটি সম্পর্কে জানতে ধানমন্ডি থানায় যোগাযোগ করা হলে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ঘটনাটি গতকাল (১২ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে বিকাল তিনটার দিকের। বয়স্ক ব্যক্তিটি ইভটিজার, নাম শহীদ আব্দুল্লাহ আল মাসুদ। অভিযুক্ত শহীদ আব্দুল্লাহ আল মাসুদ এক নারীকে শ্লীলতাহানি করে। মাসুদ এটি স্বীকারও করেছে।’

ওসি বলেন, ‘শ্লীলতাহানি করায় মাসুদকে পথচারীরা আটকে মারধর করেছে। পরে পুলিশ সেখানে উপস্থিত হয়। ভুক্তভোগী নারীকে মামলা করার কথা বলা হলে তিনি অস্বীকৃতি জানান। পরে পুলিশ মোবাইল কোর্টে আজ চালান করে দিয়েছে অভিযুক্তকে। এরইমধ্যে তার এক মাসের সাজাও হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘মারধরকারী ব্যক্তি, যে লাথি মেরেছেন, সাদা শার্ট পরা তাকে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে। তিনি মারধর করার অধিকার রাখেন না। দেশে আইন আছে।