শিরোনাম
টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় বাসচাপায় এক নারী নিহত, আহত-২ মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ১০ প্রশিক্ষণার্থী পেলেন চাষের উপকরণ দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার  টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক মৌলভীবাজারে বিদেশি ৮০ বোতল মদসহ গ্রেপ্তার-২ কুষ্টিয়ায় বাসচাপায় এক নারী নিহত, আহত-২ মাশরুম চাষে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ১০ প্রশিক্ষণার্থী পেলেন চাষের উপকরণ দেশের প্রতিটি জেলায় পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ ফেনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন একাধিক প্রকল্প কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬’র সমাপনী অনুষ্ঠিত প্রয়োজনের চেয়ে মাত্র ৪% বন নিয়ে জলবায়ু ঝুঁকিতে তিস্তা বাসি দৌলতপুরে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার 

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ সৈয়দ কবির (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৬৪ বিজিবি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তসংলগ্ন একটি মাছের ঘের এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক সৈয়দ কবির উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৬ নম্বর ব্লকের বাসিন্দা। তিনি নুরু বশরের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে ওই যুবককে সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো তিন কার্টনে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে জানায় বিজিবি।
অভিযানের বিষয়ে ৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।