শিরোনাম
শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ হাতীবান্ধায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১৫৪ ঝিনাইদহে মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলার শিকার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন শেখ হাসিনাকে দেশে ফেরানোর স্পষ্ট প্রক্রিয়া জানালো ভারত টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ হাতীবান্ধায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১৫৪ ঝিনাইদহে মুক্তিযুদ্ধের অন্যতম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলার শিকার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন

টেকনাফের শাহপরীতে সাড়ে চার কোটি টাকার ৯০ হাজার ইয়াবা জব্দ

 

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর যৌথ বিশেষ অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা বোট নিয়ে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগের মধ্যে থাকা ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...