শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুষ্টিয়ায় ভারতীয় মদ-ইয়াবা ও স্বর্ণের আংটিসহ আটক-১ শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার জালিয়াতির করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: দুদকের মামলার পর ৩ উপসচিবকে ওএসডি মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর দিলো বিআরটিএ সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া বন্ধে কড়া নির্দেশনা আবাসন পরিদপ্তরের শ্রীমঙ্গলে আলোচিত সাবানা বেগম হত্যা মামলার ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত ৫ আগষ্টে আলোচিত ভিডিও পোষ্ট করা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের চার পুলিশ স্থাপনা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুষ্টিয়ায় ভারতীয় মদ-ইয়াবা ও স্বর্ণের আংটিসহ আটক-১ শ্রীমঙ্গলে স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার জালিয়াতির করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: দুদকের মামলার পর ৩ উপসচিবকে ওএসডি মোটরসাইকেল চালকদের জন্য স্বস্তির খবর দিলো বিআরটিএ সরকারি বাসা ও ফ্ল্যাট ভাড়া বন্ধে কড়া নির্দেশনা আবাসন পরিদপ্তরের শ্রীমঙ্গলে আলোচিত সাবানা বেগম হত্যা মামলার ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত ৫ আগষ্টে আলোচিত ভিডিও পোষ্ট করা ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার লালমনিরহাটে সারের দাবিতে মহাসড়ক অবরোধ, ডিলারের সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষোভ

টেকনাফে এসআরবির অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিজিবি চেকপোস্ট-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোস্তাক আহমদ (৩৬)। তিনি হোয়াইক্যং এলাকার বাসিন্দা নুর আহমদের ছেলে।
এসআরবি-১৫, সিপিসি-২-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানার জিআর মামলা নম্বর ১৮১/২২-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(খ) উপধারায় সাত বছরের সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।