শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার

আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা

অনলাইন নিউজ ডেস্ক।।

 

ঢাকের বাদ্যি, শঙ্খের ধ্বনি, ধূপের ধোঁয়া আর প্রদীপের আলোয় মুখর হয়ে ওঠে মণ্ডপ থেকে মণ্ডপ। শিল্পীর নিপুণ হাতের স্পর্শে মৃণ্ময়ী প্রতিমায় ফুটে ওঠে দেবী দুর্গার অপরূপ রূপ। স্নিগ্ধ প্রশান্তি, চোখে অপার মমতাময়ী দীপ্তি, দশ হাতে অস্ত্র, পদতলে পরাজিত মহিষাসুর; পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। কোথাও দেবীর মুখে মাতৃস্নেহের কোমলতা, কোথাও অন্যায়ের বিরুদ্ধে অটল প্রতিজ্ঞা। ভক্তরা অঞ্জলি দেন, পুরোহিত মন্ত্রোচ্চারণ করেন, ধুনুচির ধোঁয়া বাতাসে পাক খেয়ে ওঠে, আর ঢাকের তালে তালে মানুষের হৃদয় আনন্দে ও আবেগে আন্দোলিত হয়।

পূজা মণ্ডপের এই দৃশ্য কেবল একটি ধর্মীয় উৎসবের সৌন্দর্য নয়; এর গভীরে রয়েছে মানুষের চিরন্তন আশ্রয়, শুভশক্তির প্রতি বিশ্বাস এবং মাতৃস্নেহের এক অনির্বচনীয় আকুলতা। তাই দেবী দুর্গাকে আমরা শুধু দুর্গা বলে ডাকি না– ডাকি ‘মা’, বলি ‘জগজ্জননী’। এই মা সম্বোধনের মধ্যে নিহিত রয়েছে এক দার্শনিক উপলব্ধি। তা হলো–তিনি সৃষ্টির উৎস, জীবনের ধারক এবং ভক্তের আত্মিক আশ্রয়ের প্রতীক।

শাক্ত দর্শনে দেবীকে মহাশক্তির স্বরূপ হিসেবে দেখা হয়। সৃষ্টি, স্থিতি ও লয়ের যে চিরন্তন প্রবাহের মধ্যে বিশ্বজগৎ আবর্তিত, দেবী সেই মহাশক্তিরই প্রকাশ। জগতের উদ্ভব, জীবনের ধারাবাহিকতা এবং পরিবর্তনের মধ্য দিয়ে নতুনের আবির্ভাব–সবকিছুর মধ্যে ভক্ত দেবীর শক্তির প্রকাশ উপলব্ধি করেন।

তাই দুর্গাপূজার প্রতিমায় আমরা যে মায়ের মুখ দেখি, তা শুধু মাটির তৈরি একটি শিল্পরূপ নয়; ভক্তের কাছে সেই মৃণ্ময়ী রূপ চিন্ময়ী শক্তিকে অনুভব করার মাধ্যম হয়ে ওঠে। প্রতিমার মধ্য দিয়ে ভক্ত নিজের বিশ্বাস, ভালোবাসা ও আত্মিক আকাঙ্ক্ষা প্রকাশ করেন। প্রতিমার চোখ আঁকার মুহূর্ত থেকে শুরু করে প্রাণপ্রতিষ্ঠা, মন্ত্রোচ্চারণ, অঞ্জলি ও আরতির মধ্য দিয়ে ভক্তের চেতনায় দেবী ক্রমে হয়ে ওঠেন জীবন্ত মাতৃসত্তা। ধর্মীয় বিশ্বাসে প্রতিমাপূজার তাৎপর্য শুধু তার বাহ্যিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয়; বরং মৃণ্ময়ী রূপের মধ্য দিয়ে চিন্ময়ী শক্তিকে অনুভব করা এবং তার সঙ্গে আত্মিক সম্পর্ক স্থাপন করাই এর মূল উদ্দেশ্য।

দেবীর আরাধনা তখনই আত্মিক তাৎপর্য লাভ করে, যখন মানুষ নিজের ভেতরের অশুভ প্রবৃত্তি সংযত করে শুভবোধ জাগ্রত করে। দুর্গাপূজার আনন্দ, ভক্তি ও মিলনের আবহ তখনই গভীরতর তাৎপর্য লাভ করে, যখন তার শিক্ষা মানুষের আচরণে করুণা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হয়ে প্রকাশ পায়।
পূজামণ্ডপে ধনী-দরিদ্র, পরিচিত-অপরিচিত, নানা বয়সের মানুষ একত্র হন; ঢাকের তালে মেতে ওঠেন, অঞ্জলি দেন, প্রসাদ গ্রহণ করেন, শুভেচ্ছা বিনিময় করেন। উৎসব মানুষের মধ্যে যে সাময়িক দূরত্ব কমিয়ে আনে, সেই মানবিক বন্ধন সারাবছর ধরে রাখার মধ্যেই পূজার সামাজিক সৌন্দর্য পূর্ণতা পেতে পারে।

সংগৃহীত;

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...