শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কিংবদন্তি মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য নাচের ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২ সোনারগাঁয়ের ইউএনও’কে চট্টগ্রামে বদলি গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক কিংবদন্তি মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, সয়ংক্রিয়ভাবে মুছে যাবে সব তথ্য নাচের ভিডিও ফাঁসকাণ্ডে ক্ষোভ ঝাড়লেন ঢাবি শিক্ষিকা মোনামি মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার-২ সোনারগাঁয়ের ইউএনও’কে চট্টগ্রামে বদলি গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ,ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন শ্রমিক অসন্তোষের ফলে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ এবার খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান ও অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি।

গত মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপ-পরিচালক এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। আগামী ৫ই অক্টোবর “বিশ্ব শিক্ষক দিবস” উদযাপন এর প্রস্তুতি হিসেবে এই গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সিলেট বিভাগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সেরাদের তালিকায় সর্বোচ্চ ৯২ নম্বর অর্জন করে প্রথম স্থান আঁকড়ে ধরে রেখেছেন তিনি। দীর্ঘ শিক্ষক জীবনে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে আসার ফলেই তাঁর এই বিভাগীয় স্বীকৃতি মিলেছে।

একজন সফল শিক্ষাবিদ হওয়ার পাশাপাশি লতিফা নিলুফার পাপড়ির রয়েছে বহুমুখী সাহিত্যিক প্রতিভা। তিনি একাধারে একজন কবি, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক। তাঁর বেশ কয়েকটি গ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সৃজনশীল লেখালেখির পাশাপাশি তিনি বিভিন্ন সংবাদপত্রে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখে থাকেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও গঠনমূলক লেখার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর একটি শক্ত অবস্থান রয়েছে।

ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুবের সহধর্মিনী। শিক্ষা ও সাহিত্যের এমন একটি সৃষ্টিশীল পরিমণ্ডলে থেকে তিনি সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা পালন করে চলেছেন। তাঁর এই গৌরবোজ্জ্বল অর্জনে মৌলভীবাজার জেলা তথা পুরো সিলেট বিভাগের শিক্ষক সমাজ এবং সাহিত্যপ্রেমী মহলে আনন্দের জোয়ার বইছে। বিশ্ব শিক্ষক দিবসের প্রাক্কালে তাঁর এই অর্জন পুরো প্রাথমিক শিক্ষা খাতকে আরও বেশি গৌরবান্বিত করেছে। তিনি সকলের সহযোগিতা ও সহমর্মিতায় আরও একধাপ এগিয়ে যেতে চাই বলে মন্তব্য করেন।
০১৭৪৫৯৩৯৪৪৮

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...