শিরোনাম
বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্পের ট্রুথে পোস্ট শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্পের ট্রুথে পোস্ট শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক

শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

 

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জ থানার শিংরাউলী, ঈদগাঁ টিলা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানার একটি বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি প্রাইভেটকারযোগে বিদেশি সিগারেট নারায়ণছড়া এলাকায় নিয়ে আসা হচ্ছে। খবর পেয়ে পুলিশ শ্রীমঙ্গল থানাধীন ৫নং কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকায় মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইটসলিং রাস্তার ওপর অবস্থান নেয়।

পরে একটি প্রাইভেটকার সেখানে আসলে পুলিশ সিগন্যাল দিয়ে গাড়িটি থামায়। এ সময় গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে পেছনের যাত্রী বসার সিট থেকে পলিথিনে মোড়ানো ৮ কার্টুন ORIS ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ৮ কার্টুনে সর্বমোট ৩২ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।। এ ছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের হালকা সবুজ রঙের একটি পুরাতন প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট বাংলাদেশে আনার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল আমিন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...