শিরোনাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্পের ট্রুথে পোস্ট শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালক স্বামীর আত্মহনন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্পের ট্রুথে পোস্ট শ্রীমঙ্গলে ৩২ হাজার বিদেশি শলাকা সিগারেটসহ গ্রেপ্তার-১ নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ সহ ‘কুত্তা শ্রাবণ আটক নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতের পর ইজিবাইক চালক স্বামীর আত্মহনন

২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কাঁটা জখমের চিকিৎসায় সেলাই দেওয়ার পর থেকে ক্ষতস্থানে পচন ধরার অভিযোগ উঠেছে..!

মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি;

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কাঁটা জখমের চিকিৎসায় সেলাই দেওয়ার পর থেকে ক্ষতস্থানে পচন ধরার অভিযোগ উঠেছে। পরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর ক্ষতস্থান থেকে বাঁশের দুটি টুকরো বের করা হয়।

​ভুক্তভোগী অঞ্জনা দত্ত (৪০) মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকার বাসিন্দা। গত ১১ই সেপ্টেম্বর রক্তাক্ত কাঁটা জখম নিয়ে তিনি সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে ক্ষতস্থানে সেলাইয়ের পর ১৪ই সেপ্টেম্বর তাকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয় এবং ডাক্তারের পরামর্শে ড্রেসিং করার জন্য বলা হয়। বিপত্তি বাধে তখনি বাড়িতে যাওয়ার পর অবস্থার অবনতি ঘটে এবং ক্ষতস্থানে পচন ধরে।

​তীব্র ব্যথা নিয়ে পরবর্তীতে তাকে শহরের এ্যাপোলো স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) অধ্যাপক ডা. এস. এম. গোলাম রহমান (অবসরপ্রাপ্ত অধ্যাপক, সার্জারি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল) তত্ত্বাবধানে ঐ নারীর অস্ত্রোপচার করা হয়। এ সময় তার ক্ষতস্থান থেকে বাঁশের দুটি টুকরো বের করা হয়।
​
চিকিৎসার সময় ক্ষতস্থানের ভেতরে বাঁশের অংশ থাকা সত্ত্বেও তা পরিষ্কার না করে কীভাবে সেলাই করা হলো—তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। এটি চিকিৎসায় অবহেলা কি না, তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

​এ বিষয়ে মৌলভীবাজার সদর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...