
ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশপথ সাইনবোর্ড থেকে জেলা পরিষদ পর্যন্ত সংযোগ সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এ সময় মহাসড়কের জায়গা দখল করে গড়ে অবৈধ স্থাপনা ও অনুমোদনহীন বিলবোর্ড অপসারণ করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর থেকে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় এ কার্যে সহযোগী করেন জেলা পুলিশের সদস্য ও র্যাপিড একশন বয়টালিয়ান( র্যাব)। অভিযানে সুন্দরবন নামক রেস্টুরেন্টটি গুঁড়িয়ে দেয়া হয়।
তিনি জানান, মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা বা বিজ্ঞাপনসামগ্রী স্থাপনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সড়কের আওতাধীন অংশে দখল করে স্থাপন করা বিভিন্ন দোকানপাট ও অনুমোদনহীন বিলবোর্ড অপসারণ করাে দখলমুক্ত করা হয়, পাশাপাশি অপসারিত মালামাল নিলামের মাধ্যমে নিষ্পত্তির জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.