প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
টেকনাফের হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবির হ্নীলা বিওপির বিশেষ টহল দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী আনোয়ার প্রজেক্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির বিশেষ টহল দল আনোয়ার প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে বস্তা হাতে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় সন্দেহভাজনরা পালিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেট ও নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.