শিরোনাম
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অক্টোবরে টানা সাত দিনের ছুটির সুযোগ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ৬ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বরখাস্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ মৌলভীবাজারে এক নারীর নাকের ভেতরে মিললো বাঁশের দুটি টুকরো রাস্ট্রপতির পুলিশ পদক পাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৪৯ হাজার ৮’শ পিস ইয়াবা জব্দ শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল

টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২

ফরহাদ রহমান
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় দুই যুবককে আটক করেছে ৬৪ বিজিবির জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের জীম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী ইশাকের ঘের এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক দুজন হলেন-টেকনাফের জীম্বংখালী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. ইমরান হোসেন (২০) এবং একই গ্রামের মৃত জফর আলমের ছেলে রাসেল মিয়া (২১)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, নিয়মিত টহলের সময় সীমান্তের দিক থেকে মাছের ঝুড়ি হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির সদস্যদের সন্দেহ হয়। তাদের চ্যালেঞ্জ করা হলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
তাদের বহন করা মাছের ঝুড়িতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের চার কার্টনে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন।
এর আগে একই দিন সকালে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল কেরেঙ্গাঘোনা বড় রাস্তার মাথা এলাকায় জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় মো. সালাম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে। তার হাতে থাকা বালতির ভেতর থেকে আরও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। সালাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর বাসিন্দা।
৬৪ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।