শিরোনাম
জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক এটিইউর নতুন পরিচয় ‘এসআরইউ’, সিটিটিসিও আসছে নতুন নামে রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফে এসআরবির অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ আটক-৩ মাদক কারবারি আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের আগেই উদ্ধার হলো-১৭ যুবক সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক  জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক এটিইউর নতুন পরিচয় ‘এসআরইউ’, সিটিটিসিও আসছে নতুন নামে রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান টেকনাফে এসআরবির অভিযানে ৯০ হাজার ইয়াবাসহ আটক-৩ মাদক কারবারি আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু টেকনাফ সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের আগেই উদ্ধার হলো-১৭ যুবক সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, আটক-২ কুষ্টিয়ায় মহামারি আকারে ছড়িয়েছে অ্যানথ্রাক্স রোগ, আক্রান্ত অর্ধশতাধিক 

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

 

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকে আটক করেছে পুলিশ। একই কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নেওয়া হয়।
এর আগে জাসদের ওই কার্যালয়ে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়। বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকেল ৪টার দিকে হাতকড়া পরিয়ে একে একে ওই কার্যালয় থেকে অনেককে বের করে আনতে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, তাদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে অনেককেই আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, আবু জাফর সূর্যের ফেসবুক আইডিতে হাতকড়াসহ একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’

 

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...