প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
কাশীপুর ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব সংবাদদাতা।।
নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাশীপুর ইউনিয়ন শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রকাশিত কমিটির তালিকায় আগামী দুই মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কাশিপুর হাজিপাড়া স্থানীয় শ্রমিক দলের কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের গঠনকল্পে আলোচনা সভার মাধ্যমে আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
ও-ই সময় উপস্থিত ছিলেন- কাশিপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আরিফুল আলম, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াদ দেওয়ান, বক্তবলী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জাকির হোসেন, এনায়েত নগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, সদস্য সচিব ইমাম হোসেন সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
ঘোষিত কমিটিতে মোঃ মামুন মুন্সীকে আহ্বায়ক এবং মোঃ রিয়াদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মোঃ নুর আলম, মোঃ রেজাউল, মোঃ শাহিন, মোঃ আলাউদ্দিন, মোঃ সামিম, মোঃ দুলাল হোসেন, মোঃ সহিদুল্লাহ, মোঃ ওমর মল্লিক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কবির, মোঃ আজিম ও মোঃ কামাল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- মোঃ মজিবর, মোঃ মিন্টু, মোঃ আকাশ খান, মোঃ রবিউল রবিন, মোঃ শাওন, মোঃ বাদল, মোঃ অনিক, মোঃ ছাইদ, মোঃ রকমতউল্লা, মোঃ হোসেন মিয়া, মোঃ রানা, মোঃ মিন্টু, মোঃ জসিম, মোছাম্মত হোসনে আরা, মোঃ আলম, মোঃ টুকু ও মোঃ মিজান।
কমিটির ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, দুই মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাশীপুর ইউনিয়ন শাখার প্যাডে আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.