শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কমলগঞ্জে চা’পাতা চোর চক্রে হামলায় আহত-১, বিক্ষুব্ধ চা শ্রমিকরা 

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এর ফাঁড়ি দেওছড়া চা বাগানের টিলা থেকে কাঁচা চা পাতা চুরি করার সময় বাঁধা দেয়ায় চুর চক্রের হামলায় চা বাগানের পাহারাদার গুরুতর আহত হন। আহত পাহারাদার রামরাজ গৌড়কে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় ক্ষুব্ধ চা শ্রমিকরা চুর ও হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে সোমবার(২৮ সেপ্টেম্বর) চা বাগানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন। সোমবার ভোর রাতে দেওছড়া চা বাগানে এঘটনা ঘটে।

জানা যায়, সোমবার ভোরে পার্শ্ববর্তী বস্তির লোকমান মিয়া, তাহির মিয়া, সালমান মিয়াসহ কতিপয় চা পাতা চোর চক্র দেশিয় অস্ত্র নিয়ে দেওছড়া বাগানে চা পাতা তুলে কয়েকটি বস্তা ভর্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাগানের পাহারাদার তাদের বাঁধা দিলে চোর দল দেশিয় অস্ত্র নিয়ে হামলা করলে পাহারাদার রামরাজ গৌড় রাজু (৪৫) গুরুতর আহত হন। আহত রামরাজকে ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ খবর চা বাগানে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ চা শ্রমিকরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে দেওছড়া চা বাগানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।

দেওছড়া কালিমন্দির সংলগ্ন মাঠে বাগান পঞ্চায়েত সভাপতি শংকর রবিদাসের সভাপতিত্বে ও লছমি মাদ্রাজির পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক কামরুল জামান, ইউপি সদস্য ইয়াকুব মিয়া, মোহনলাল রবিদাস, নমিতা সিং, বাগান পঞ্চায়েত সম্পাদক লক্ষ্মীনারায়ন রবিদাস, দিলিপ নাইডু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চা পাতা চুর চক্র ও হামলাকারীর বিরুদ্ধে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও চেয়ারম্যান মেম্বারদের নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে চা বাগান দিয়ে বস্তির রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে হামলাকারী ও চোর চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ইউপি সদস্য ইয়াকুব মিয়াসহ স্থানীয় চা শ্রমিকরা বলেন, দেওছড়া চা বাগানের বিভিন্ন সেকশনের টিলা থেকে পার্শ্ববর্তী বস্তির কতিপয় চোর চক্র অবৈধভাবে বাগানে প্রবেশ করে কাঁচা চা পাতা কেটে নিয়ে যায়। ফলে চা বাগানের নারী শ্রমিকরা পাতি উত্তোলনের সময় টিলায় গিয়ে চা গাছে পাতি না পেয়ে ফিরে আসেন। ফলে নারীরা নিরিখ পুরো করতে পারেন না। এতে চা শিল্প ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চা বাগান কর্তৃপক্ষ থেকে মামলা দায়েরের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর পরই আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...