শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

সাভারে সাত বছরের মাদরাসাছাত্রকে ছয়মাস বলাৎকার, শিক্ষকসহ গ্রেপ্তার-৫

অনলাইন নিউজ ডেস্ক।।
ঢাকার অদূরে সাভারে সাত বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের ঘটনায় এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে, শুক্রবার দিবাগত ভোররাতে ভোলা, বরিশাল সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পূর্ব শাহীবাগ এলাকার মারকাজুল উলুম আশ শর‌ইয়্যাহ মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন, তাহমিদ হাসান রাফি, সাজেদুল ইসলাম সায়েম, মোহাম্মদ বিন মুক্তার ও কামরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশান বলেন, দীর্ঘ ছয় মাস ধরে ওই মাদরাসায় সাত বছরের এক শিক্ষার্থীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ওই মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেনসহ বেশ কয়েকজন বলাৎকার করে আসছিল।

পরে এ ঘটনায় ২৬ আগস্ট সাভার মডেল থানায় মামলা হলে পুলিশ নড়ে চড়ে বসে। পরে আজ ভোররাতে বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাইফুল আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে,  শিশুটিকে মাদরাসায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার করা হয়েছে— এমন অভিযোগ এনে গত ২৬ আগস্ট বিজ্ঞ আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা।

সাভারের পূর্ব শাহবাগ এলাকায় অবস্থিত মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদরাসার ছয় শিক্ষার্থী ও চার শিক্ষকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...