শিরোনাম
রাজস্ব আদায়ে গতি বাড়াতে ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী কমলগঞ্জে চা’পাতা চোর চক্রে হামলায় আহত-১, বিক্ষুব্ধ চা শ্রমিকরা  ছদ্মবেশে ভূমি অফিসে ডিসি ফরিদা, এরপর যা ঘটল টেকনাফে মাদক-মানব পাচারবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কাশীপুর ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস সকল ধরনের অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি হাবিবুর রহমান  ৮’শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ রাজস্ব আদায়ে গতি বাড়াতে ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী কমলগঞ্জে চা’পাতা চোর চক্রে হামলায় আহত-১, বিক্ষুব্ধ চা শ্রমিকরা  ছদ্মবেশে ভূমি অফিসে ডিসি ফরিদা, এরপর যা ঘটল টেকনাফে মাদক-মানব পাচারবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কাশীপুর ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস সকল ধরনের অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন এসপি হাবিবুর রহমান  ৮’শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ জরিমানা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাউবি উপাচার্যের সাক্ষাৎ

‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

রাজস্ব আদায়ে গতি বাড়াতে ভ্যাট রিটার্ন দাখিলে আসছে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

 

দেশজুড়ে মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতি বাড়াতে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়।

নতুন বিধান অনুযায়ী, প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন বা দাখিলপত্র জমা দিতে হবে। বর্তমানে প্রতি তিন কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার যে বিধান রয়েছে, তা পরিবর্তন করে প্রতিটি কর মেয়াদের জন্য আলাদা সময়সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর মেয়াদ শেষ হওয়ার ১৫তম দিন সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে।

তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়ানোর উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারায় এসব পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অধ্যাদেশটির খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।