সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বিজিবি
টেকনাফে পর্যটকবাহী চাঁন্দের গাড়িতে ৪ হাজার ইয়াবাসহ আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৭:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী চেকপোস্টে পর্যটকবাহী একটি চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় গাড়ির চালক মো. ওমর ফারুক (১৯)কে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী ওই পর্যটকবাহী চাঁদের গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক ওমর ফারুক কক্সবাজার সদর থানার তুতখালী গ্রামের আলী হোসেনের ছেলে।
উখিয়া ৬৪ বিজিবি জানায়, শিলখালী চেকপোস্টে গাড়িটি পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা এবং প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’ দিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ির চালকের স্টিয়ারিংয়ের পাশে পলিথিনের ভেতরে বিশেষ কৌশলে লুকানো নীল রঙের পলিথিনে মোড়ানো দুটি মিনি কাট শনাক্ত করে ডগ ‘হেনরি’। পরে সেখান থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত চাঁদের গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গাড়িটি বিস্তারিত তল্লাশি করেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































