শিরোনাম
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: এবার ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক খুন 

 

বিশেষ প্রতিবেদক।।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুরোনো দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে খুনের শিকার হয়েছেন মো. সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিকক।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গোদনাইল ক্যানেলপাড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

জানা গেছে, নিহত সজীব গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি একটি তেলবাহী লড়ি চালকের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

ওসি এমদাদুল বলেন, প্রাথমিক তদন্তে সূত্র মতে, গোদনাইল ক্যানেলপাড় এলাকায় কয়েকজন ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে জাহিদকে মারধর করে। এক পর্যায়ে হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই পরিবহন শ্রমিক।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তা স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, “নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আর্থিক লেনদেন নিয়ে কয়েকজনের সঙ্গে নিহতের দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরেই তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।এ ঘটনায় কয়েকজনের নাম তদন্তে উঠেছে।” তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...