শিরোনাম
মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার

নারায়ণগঞ্জসহ ৩ জেলায় নতুন এসপি

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার(এসপি) হিসেবে তিনজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ছয়জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিন প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন  করা হয়। রাষ্ট্রপতি আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

মাদারীপুরের পুলিশ সুপার(এসপি) মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মো. ফলজে এলাহীকে মাদারীপুর জেলার পুলিশ সুপার(এসপি), ডিএমপির মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার দায়িত্বে এবং পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে সিআইডিতে বদলি করা হয়েছে।

অপর আরেক প্রজ্ঞাপনে, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার শামীমা ইয়াসমিনকে ঢাকার টিডিএসে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দিনকে নোয়াখালীর পিটিসিতে এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রাশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে, চট্রগ্রাম সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনার কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি পদায়ন করা হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...