শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণে আইস ও ইয়াবাসহ আটক-১

নাফ নদী হয়ে ঢোকার আগেই ৫ কেজি ক্রিস্টাল মেথ জব্দ..! অটোরিকশা থেকে মিলল ৫ হাজার ইয়াবা..!
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকের বিরুদ্ধে পৃথক অভিযানে প্রায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে সোমবার (২৪ আগস্ট) গভীর রাতে শাহপরীর দ্বীপসংলগ্ন গোলারচর এলাকায় নজরদারি জোরদার করা হয়। রাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঝাউবনের দিকে পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি পলিথিনে মোড়ানো পুটলি ফেলে যায়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড বলছে, উদ্ধার করা এই চালানটি দেশের অভ্যন্তরে পৌঁছাতে পারলে মাদক কারবারিদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তপথে মাদকের প্রবেশ ঠেকাতে এবং স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...