কুরুচিপূর্ণ, পরিকল্পিত মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি জেলা নাজিরের..!
জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের(ডিসি) কার্যালয়ে একজন কর্মদক্ষ ও সদালাপী হাস্যজ্জল সাদা মনের মনের মানুষ জেলা নাজির মোহাম্মদ কামরূল ইসলাম।
দীর্ঘদিন যাবত সুনামের সাথে জেলা প্রশাসক(ডিসি). কার্যালয়ে অত্যন্ত চৌকস ও নিরবচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করে আসছে।চাকরি জীবনে সব সময় সততার সাথে দায়িত্ব পালন অকথ্য প্রমান রেখেছেন।
জেলা নাজিরের দায়িত্ব গ্রহণের পর থেকে পুরো জেলার গুরুত্বপূর্ন এ পদে নিষ্ঠা ও কর্মদক্ষতার পাশাপাশি সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিন দায়িত্ব পালনে ফলে তার কর্মদক্ষতায় কিছু কুচক্রী মহল ইর্শ্বান্বিত হয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্যে নিবন্ধনহীন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে।
জেলা নাজির কামরূল ইসলাম একজন অত্যন্ত কর্মঠ ও দায়িত্ব পদায়ন কর্মচারী।তিনি দদক্ষতার সাথে জেলা প্রশাসনের সকল দায়িত্ব সুচারু ভাবে পালন করে থাকেন।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে তার কর্মদক্ষতা ও দায়িত্ব পরায়নতা তাকে সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক সুনাম অক্ষুন্ন আছে।
সূত্র মতে জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয়ের ভিতর ও বাহিরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের প্ররোচনায় একটি একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সম্মানহানির জন্য পেছনে থেকে কলকাঠি নাড়ছেন জেলা নাজির কামরূল ইসলামের বিরুদ্ধে।
তাকে হেয়পতিপন্ন ও মানহানির চেষ্টা চরিতার্থ করার লক্ষ্যে সুপরিকল্পিত ও উদ্দেশ্য প্রনোদিতভাবে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট মনগড়া অপপ্রচার চালাচ্ছে।যা কিনা আইনত দণ্ডনীয় অপরাধের সামিল।
একটি ভিডিও কনটেন্ট ডিজিটাল এআই এর মাধ্যমে তৈরি করে পতিত আওয়ামী লীগ সরকারের দোসর তকমা লাগিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার কুৎসিত বিকৃত চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, পতিত আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় এবং সরকারী চাকুরীজীবী হওয়ার সুবাদে জেলা প্রশাসকের কার্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করাটা নিয়মিত দায়িত্বের অংশ জেলা নাজিরের।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে সকল ধরনের আয়োজন ও কার্যক্রম পরিচালনার দায়িত্ব জেলা নাজিরের উপর দায়িত্ব হিসেবে ন্যাস্ত থাকে, পাশাপাশি সকল কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে সুসম্পর্ক বাজায় রেখেই সকল কর্মকান্ড পরিচালনা করে থাকে। সে সুবাদে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে বিভিন্ন সময়ে ক্যামেরাবন্দী হওয়া নিত্তনৈমিত্তিক রুটিনের অংশ।
তবে, সেসকল আচার-অনুষ্ঠানের ছবির ভিত্তিতে জেলা নাজির মো কামরূল ইসলাম কে, পতিত আওয়ামী লীগের দোসর আখ্যায়িত করার হীন প্রচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এমনকি তাকে ভূমিদস্যু হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও নিবন্ধনহীন পোর্টালে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে, এদিকে অভিযোগ উঠেছে একটি অসম্পন্ন ভিডিও কন্টেন্ট এআই এর মাধ্যমে তৈরি বন্দরে আমিরুল ইসলাম ও তার পুত্র আরিফের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হচ্ছে।
তবে অভিযোগকারী ওই পিতা-পুত্রের বিষয়ে খোঁজ নিতেই বেড়িয়ে আসে ভিন্ন এক চিত্র। এবং থলের বেড়াল।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগকারী পিতা পুত্র একসময় সৈরাচারী আওয়ামী লীগের ঘনিষ্ঠ দোষর, ক্ষমতার পালা বদলে ঘোল পাল্টে নব্য বিএনপি লেবাজ ধারন করে, অন্যকে দোষর বানানো চেষ্টায় লিপ্ত। প্রকৃত অভিযোগকারী পিতা-পুত্রই হলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন তরুন প্রজন্ম লীগের পদধারী দায়িত্বশীল নেতা।
স্থানীয় জনসাধারণের তথ্য সূত্রে আরও জানা গেছে, এই আমিরুল ইসলাম বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার ছেলে আরিফ বন্দর উপজেলা তরুণ প্রজন্ম লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময়ে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
সরেজমিনে আরো খোঁজ নিয়ে দেখায় গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলামের বিরুদ্ধে বন্দরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিএম স্কুল এন্ড কলেজের কোটি টাকা আত্মসাৎ ও লোপাটের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো। তৎকালিন সময়ে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকাগুলোতে এ নিয়ে বহু সংবাদ প্রচার ও ছাপা হয়েছে।
এই আমিরুলে বিরুদ্ধে বন্দর উপজেলায় স্থানীয় জনসাধারণের কাছে অভিযোগের অন্ত নেই, তার বিরুদ্ধে ভূয়া দলিল তৈরিসহ জাল-জালিয়াতির মাধ্যমে বিএম স্কুল এন্ড কলেজ কাছে প্রায় ২৩ শতাংশ জমি আত্মসাৎ করে বিক্রির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে আমিরুল ইসলামের বিরুদ্ধে।
তবে, তার বিরুদ্ধে ভূমি অফিস সহ বন্দর থানা পুলিশের তদন্তে আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলামের জাল-জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলে একে একে থলের বিড়াল বেড়িয়ে আসে।
এ বিষয়টি ততকালীন গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার পর সেই সময়ের এমপি কঠোর আল্টিমেটাম ও তদন্ত কমিটির হস্তক্ষেপে ৪ দিনের মাথায় আত্মসাৎকৃত ওই জমির মূল্যের কোটি টাকার চেক ফিরিয়ে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল আওয়ামীলীগ নেতা আমিরুল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এই অসাধু পক্ষটি এবার জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত হিংসার বসবর্তী হয়ে কিছু কর্মচারীদের সরাসরি যোগসাজসে জেলা নাজির কামরুল ইসলামের দীর্ঘ সুনামধন্য কর্মযজ্ঞকে কসুলিত করার হীন প্রচেষ্টা চালাচ্ছে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা নাজির মো. কামরূল ইসলাম বলেন, ‘আমি সরকারের একজন ক্ষুদ্র কর্মচারী হিসেবে দীর্ঘদিন সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি, তবে এটুকু বলতে চাই যে, আমি আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল। আইনকে সম্মান করি এবং নাগরিক হিসেবে আস্থা খুঁজে পাই। আমাকে এবং আমার পরিবারের সদস্যদের নিয়ে এহেন মিথ্যাচার বানোয়াট মনগড়া অপপ্রচারসহ ষড়যন্ত্র চালাচ্ছে একটি কুচক্রী মহল। আমি এসবে মোটেও বিচলিত নই। কারণ আমি জানি যে, মিথ্যা বানোয়াট ও ষড়যন্ত্র যতই বড় হোক না কেন, দিন শেষে সত্যেরই জয় হবে। আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে যেই বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, তা কোনো ভাবেই সঠিক নয়।’ আমি অতি শিগ্রই আইনের দারস্থ হব। অনিবন্ধিত নিউজ পোর্টালসহ মিথ্যা বানোয়াট মনগড়া অপপ্রচারকারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা সহ মানহানি মামলা এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, তরুণ লীগ নেতা অপপ্রচারকারী আরিফের বিষয়ে খোঁজ নিয়ে বেশ কয়েকটি মামলার তথ্য-প্রমাণ পাওয়া গেছে নথিপত্র অনুযায়ী বন্দর থানায় এজাহারভুক্ত আসামি আরিফের বিরুদ্ধে ধারা ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬ ধারায় মামলা রয়েছে। যার এফআইআর নং-৫৪/১৭৮, তারিখ- ২৪/১০/২০১৮ইং।এছাড়াও তার বিরুদ্ধে বন্দর থানায় ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩৭৯/৫০৬ ধারায় আরও একটি মামলার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
বিস্তারিত আসছে...!
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.