তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে চা বাগান এলাকা থেকে মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২) নামে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি নিমগাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহারাদার স্বপন রাজভর চা বাগানের মোকাম আকাশি টিলা এলাকায় একটি নিমগাছের সঙ্গে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী প্রায় এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। দুজনেরই আগে বিয়ে হয়েছিল এবং সন্তান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নতুন বিয়েকে কেন্দ্র করে তাদের পরিবারে কলহ তৈরি হয়েছিল। এরই মধ্যে তারা মাথিউড়া চা বাগান এলাকায় অবস্থান করছিলেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর সূত্র ধরেই ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.