বিশেষ প্রতিবেদক।।
‘Create Lasting Impact’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ৩৬তম ইনস্টলেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ২০২৬ ২৭ রোটারি বর্ষের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের হাসনাত স্কয়ারের গ্র্যান্ড হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৬ ২৭ রোটারি বর্ষের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান ওমর ফারুক মানিক, পিএইচএফ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন আল আমিন আহমেদ সাব্বির, পিএইচএফ। প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পিপি ডা. শফিকুল আহমেদ, পিএইচএফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসাইন, পিএইচডি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের চার্টার প্রেসিডেন্ট পিডিজি মো. জামাল উদ্দিন মিয়াহসহ ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রোটারিয়ান, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী নেতৃত্বের কাছ থেকে নতুন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন নেতৃত্ব আগামী রোটারি বর্ষে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করে।
রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়।
নতুন সভাপতি ওমর ফারুক মানিক দায়িত্ব গ্রহণের পর ক্লাবের ঐতিহ্য ও সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ‘Service Above Self’ আদর্শকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ক্লাব আইডি ২৮১৩৩ এবং এটি রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের আওতাধীন একটি সেবামূলক সংগঠন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.