মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এ কমিটিতে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীর আলমকে এবং সদস্য সচিব করা হয়েছে শাহাবুদ্দিন সেন্টু সর্দারকে।
অন্যদিকে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে কারা নির্যাতিত ও ত্যাগী নেতা ইসলাম হোসেন জুয়েলকে। সদস্য সচিব করা হয়েছে সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনিকে।
রোববার (৩০ আগস্ট) পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক (ঈশ্বরদী-আটঘরিয়া)গণ মানুষের নেতা জাকারিয়া পিন্টুর উদ্যোগে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের নিয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন—শ্রী বৃষ্ট কুমার সরকার, আমিনুল ইসলাম স্বপন, নানু রহমান, ইলিয়াস হোসেন (এলবাশ), আবু বক্কার ছিদ্দিক (বেল্টু), আব্দুর রাজ্জাক এবং খন্দকার তৌফিক আলম (সোহেল)। কমিটির সদস্য হিসেবে রয়েছেন—মো. ওয়াহিদ মুরাদ, মো. আক্তারুজ্জামান (কবু), মো. রবিউল ইসলাম (রবি), মো. মনিরুল ইসলাম (সাবু), মো. মহিদুল ইসলাম (বাবলু), মো. আজিজল প্রামানিক, মো. হাসান আলী, মো. সালাউদ্দিন আহম্মেদ, মো. আক্তার হোসেন (নিফা), মো. আব্দুস ছামাদ (বকুল), শেখ আহম্মেদ (চিশতি), মো. হাবিবুর রহমান (জগলু), এ.কে.এম ফজলুর রহমান (সোহেল), মো. আইনুল হক, মো. আবুল কালাম আজাদ, মো. আনিসুর রহমান, মো. খোরশেদ আলম, মো. হুমায়ন কবির (লিটন), মো. জাহিদুল ইসলাম, মো. আব্দুর রহমান, মো. আব্দুল মান্নান এবং মো. গোলাম জাকারিয়া (মিঠু)। নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দলের কর্মকাণ্ডে সক্রিয় থাকা নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কমিটির মাধ্যমে ঈশ্বরদীতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন। কমিটি ঘোষণার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.