প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৩, ২০২৬, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ৮:৪০ পি.এম
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত।
শনিবার (২২ আগষ্ট) সকালে সদর উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ও জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম।
সদর উপজেলার বিভিন্ন কলেরা ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন, সহকারী পরিচালক (সিডিসি) ডা. মাসুদ রেজা খান, সহকারী অধ্যাপক ডা. জুবায়ের ইবনে জায়েদ ও মেডিকেল অফিসার (ডিজিএইচএস) ডা. মো. নাঈম উদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লবসহ সদর উপজেলার মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.