
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার(এসপি) মো. হাবিবুর রহমানকে হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি মাদারীপুরের এসপি দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান এর আগে মাদারীপুর ও মাগুরা জেলার পুলিশ সুপার(এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার ও ফেনী জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর জেলায় বেড়ে ওঠা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার(এসপি) হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়।
এসপি মিজানুর রহমান মুন্সী ২৫তম বিসিএসের কর্মকর্তা, গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) হিসেবে যোগদান করেন। এরপর প্রায় নয় মাসের মাথায় তার বদলির আদেশ জারি করা হয়।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.