প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৬, ২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৫:৪৩ পি.এম
নাফ নদীতে বিজিবির অভিযান, ৭০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৭ আগস্ট) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপি এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নাফ নদী ও সীমান্তসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে ভোর ৪টার দিকে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকা দ্রুতগতিতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বিজিবির নৌ টহল দল সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে নৌকাটি কেওড়া বাগানসংলগ্ন এলাকায় পৌঁছালে তাতে থাকা পাচারকারীরা নৌকাটি ফেলে অন্ধকার ও ভারী বর্ষণের সুযোগে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত নৌকাটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বিশেষ করে নাফ নদীসহ দুর্গম সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে মাদক পাচারকারীদের শনাক্ত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.