প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ১১:২৬ এ.এম
তীব্র গ্যাস সংকটে অচল ফিলিং স্টেশন-জনজীবন, বাসাবাড়িতে ভোগান্তি

অচল ফিলিং স্টেশনগুলো। ছবি: সংগৃহীত
অনলাইন ডিজিটাল ডেস্ক।।
রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সর্বনিম্ন পর্যায়ে নেমেছে গ্যাসের চাপ।
বৃহস্পতিবারও (১৩ আগস্ট) রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটের দেখা মিলেছে। সিএনজিচালিত যানবাহনগুলো নিয়ে চরম দুর্ভোগের শিকার পরিবহন মালিক ও চালকরা। অনেকেই ভোর থেকে অপেক্ষা করে ২০ থেকে ৫০ টাকার গ্যাস পাচ্ছেন।
এমনকি, বেশিরভাগ স্টেশনগুলোতে 'গ্যাস নেই' সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। তবে গ্যাস সংকটের কারণে অনেকেই গাড়িতে জ্বালানি নিচ্ছেন।
এদিকে, রাজধানীর অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। অনেক এলাকায় চুলা জ্বললেও রান্না করা সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও গ্যাস একেবারে মিলছেই না বলে অভিযোগ বাসিন্দাদের।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.