
বিশেষ প্রতিবেদক।।
২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি হাজিরা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে তাদের দুজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দেন।এ দুই অভিযুক্ত ছাড়াও আওয়ামীলীগের আরো কয়েকজন মন্ত্রী, এমপি ও ওই সময়ের সরকারি কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনের সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা ও হামলার মতো মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আসামিদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গ্রেপ্তার আসামিদের বিভিন্ন কারাগার থেকে এনে বিজ্ঞ আদালতে হাজির করানো হয়।
প্রসঙ্গত,২০২৪ সালের ২৫ আগস্ট ঢাকার পল্টনের একটি বাসা থেকে গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। তিনি মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখে বীর প্রতীক খেতাব পাওয়া এ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।
অন্যদিকে, গত বছরের ১৩ জানুয়ারি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হন নাসিক সাবেক কাউন্সিলর মতিউর রহমান ও তার ছেলে মশিউর রহমান।
মতিউর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। স্থানীয়ভাবে প্রভাবশালী এ কাউন্সিলর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
এছাড়াও, ২০২৩ সালে দুর্নীতি দমন কমিশনের(দুদক)করা বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় কারাভোগও করেন মতিউর রহমান মতি।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.