প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৬, ৫:৩১ পি.এম
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন র্যাবের জালে

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোহাম্মদ হারুন (৩২)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে টেকনাফ থানাধীন ছৈয়দ এর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৫, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার মোহাম্মদ হারুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে।
র্যাব-১৫ জানায়, হারুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাবের বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হারুনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
র্যাব-১৫ আরও জানায়, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.