প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৬, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৫:২৩ পি.এম
কক্সবাজারে ১৬ হাজার ইয়াবাসহ আটক-১

ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শীলখালী চেকপোস্টে বিজিবির বিশেষ তল্লাশিতে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে প্রাইভেটকারের চালক মো. ইসমাইল (৩৩)কে আটক করা হয়েছে।
আটক ইসমাইল টেকনাফ উপজেলার ছোট হাবিরপাড়া গ্রামের নুরুল বশরের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার টেকনাফ মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় তল্লাশি চালান। একপর্যায়ে গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আটটি মিনি প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে চালক মো. ইসমাইলকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.