সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, আবহাওয়া ও জলবায়ু, উখিয়া, উপজেলা প্রশাসন, কক্সবাজার, চট্টগ্রাম, জেলা প্রশাসক কার্যালয়, টেকনাফ, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ
টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
ফরহাদ রহমান,
টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবস-২০২৬ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্প-২৬ শালবাগানের ডি/২ ব্লকের নুরুল আমিন চৌধুরীর ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৬ এপিবিএন সূত্র জানায়, সমাবেশে ক্যাম্প-২৬ ছাড়াও নয়াপাড়ার পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা জনগোষ্ঠী, ইউসিআর/ইসি, হেড মাঝি ও বিভিন্ন রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে সংঘটিত গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণ করেন। একই সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান।
বক্তারা বলেন, নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিন বাংলাদেশে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাবেশে ক্যাম্প-২৬-এর ইউসিআর/ইসি বদরুল ইসলাম, ক্যাম্প-২৪-এর হাফেজ তাহের, ক্যাম্প-২১-এর মো. মোহাম্মদ সলিম, ক্যাম্প-১-এর মো. আবু তৈয়ব, ক্যাম্প-৭-এর মোহাম্মদ শরিফ ও মো. ফেরদৌসসহ বিভিন্ন ক্যাম্পের ইউসিআর এবং হেড মাঝিরা বক্তব্য দেন।
এপিবিএন জানায়, সমাবেশ চলাকালে পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ ক্যাম্পে ফিরে যান।
২০১৭ সালের ২৫ আগস্টের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়; রোহিঙ্গা প্রত্যাবাসন এখনো একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু হিসেবে রয়েছে।
নিউজটি শেয়ার করুন..
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



































































































